Friday, May 17, 2019

13 তম হাওড়া উৎসবের শুভারম্ভ

মহাসমারোহে শুরু হয়ে গেল 13 তম হাওড়া উৎসব l স্থান রামরাজাতলার শংকর মঠ সংলগ্ন মাঠ l শতাব্দীপ্রাচীন এই শহরের সুবিশাল এই মেলার উদ্বোধন হলো গতকালই বৃহস্পতিবারl  মেলার প্রথমদিনে দেখা গেল অনেক ষ্টল তখনো সাজছে, অনেকেগুলো প্রস্তুতির পথে l এখনো পর্যন্ত প্রায় 400 স্টলের সুবিশাল সম্ভার ক্রমে ক্রমে সেজে উঠছে lমেলায় কি নেই? ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে গৃহস্থালির টুকিটাকি, বস্ত্র বিপনী থেকে মেকআপ কিটস, শিশুদের খেলার দ্ৰব্য এবং হরেক রকম খাবারের রকমারি সম্ভার সব কিছুরই এক সহজলভ্য সম্ভার এখন শঙ্করমঠে  l গতকাল এই  মেলারই শুভ উদ্বোধন করলেন কৃষি ও সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় l মেলা প্রত্যেকদিন 4.30 থেকে 9.30 পর্যন্ত খোলা থাকছে l

No comments:

Post a Comment