কফি হাউজের সম্পাদনায় নতুন পত্রিকা এলো কফি হাউজের চারপাশে
কফিহাউসের পরিচয় আলাদাভাবে দেওয়ার কিছু নেই l এই সেই জায়গা যেখানে থেকে বাঙালির সাহিত্য ভাবনার প্রকাশ ঘটে l এদিন এই কফি হাউসের সম্পাদনায় প্রকাশ হল নতুন বই 'কফি হাউজের চারপাশে' আনুষ্ঠানিকভাবে কলকাতার প্রেসক্লাবে . প্রকাশের দিনেই নক্ষত্রের মেলা. কে ছিলেন না এই অনুষ্ঠানে? এ দিনের মঞ্চ প্রত্যক্ষ করল বিশিষ্ট কবি, সাহিত্যিক, অধ্যাপক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বের অনেকেই. উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ হাই কমিশনের প্রধান জামাল হোসেন. উপস্থিত ছিলেন অধ্যাপক অনাথ বন্ধু দে যিনি এখনো এপার বাংলা ও ওপার বাংলার মেলবন্ধন এর চিত্র প্রত্যক্ষ করেন. অধ্যাপক শ্রী সুজিত সরকারের অভিমত, 'বিরাট সংখ্যক পাঠককে টানতে গেলে নানা ধরনের আকর্ষণীয় লেখা রাখতে হবে.' কবি ও প্রাবন্ধিক সুব্রত বন্দ্যোপাধ্যায় খ্যাতনামা কবি প্রভাত চৌধুরীর ভূয়শী প্রশংসা করেন এবং সম্পাদনার সমস্ত কৃতিত্ব তাকে অর্পণ করেন. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ শ্যামলেন্দু চ্যাটার্জী, প্রফেসর সম্বিৎ পাল, মন্ত্রী তথা মেয়র পরিষদ সদস্য শ্রী তাপস রায়, বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী অমল মিত্র, শিলাদিত্য পত্রিকার সম্পাদক শ্রী পান্নালাল ঘোষ এবং সাংবাদিক দেবাশিস ভট্টাচাৰ্য. অনুষ্ঠানে সকল গুণীজন সংবর্ধনার বিশেষ আয়োজন ছিল. উত্তরীয় ও ফুলের বুকে দিয়ে সকলকে সাদর অভ্যর্থনা জানানো হয়. কবি ও প্রাবন্ধিক শ্রী সুব্রত বন্দ্যোপাধ্যায় এর মতে 'বইটি একটি নতুন ঘর, এখানে নিঃশ্বাস নিতে পেরে আমি ধন্য.' শ্রী তাপস রায়ের কথায় 'আমাদের কৃষ্টি ও সংস্কৃতি কে সংগ্রাম করেই বাঁচিয়ে রাখতে হবে. এর কোনো ব্যাতিক্রম নেই ' সব শেষে বলা ভালো পত্রিকাটি প্রত্যেক বাংলা মাসের 30 তারিখে প্রকাশ পাবে. শিল্প -সাহিত্য -সংস্কৃতির অনন্য সম্পদ এই বইটি . ইচ্ছে থাকলে কপি প্রতি 50 টাকা দিয়ে কফি হাউস থেকে বইটি সংগ্রহ করতে পারেন.
No comments:
Post a Comment