Thursday, May 30, 2019

বিজেপির আরও উথ্যান মুকুলপুত্র সহ আরও 63 জন বিধায়কের অভিষেকে


গতকাল ছিল তৃণমূলের জন্য  এক অশনি সংকেত l কালই একদা তৃনমূল সদস্য এবং বিজপুর বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায় তার সহ বিধায়ক এবং কাউন্সিলরসহ বিজেপিতে যোগ দিলেন l বিষয়টা ছিল অনেকটা ঢাকঢাক-গুড়গুড় এর মতl তৃণমূল কংগ্রেস থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড হওয়ার পর থেকে রাজনৈতিক মহল সহ বাকিদের আজ জানতে বাকি ছিল না যে কি করতে যাচ্ছেন শুভ্রাংশু রায়l বাকি ছিলো যেটা সেটা হল আর কজন মুকুল পুত্রের সঙ্গে ঢুকছেন বিজেপিতেl কালই সকল জল্পনা আর উদ্বেগের অবসান ঘটিয়ে 63 জন কাউন্সিলরসহ গেরুয়া শিবিরে যোগদান করলেন শুভ্রাংশু রায় তার সঙ্গে আরও যারা দল পরিবর্তন করলেন তারা হলেন সিপিএমের বিধায়ক দেবেন্দ্র রায় এবং কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য l
এর আগেও টিভিতে নিউজ চ্যানেলকে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে খুবই নম্রভাবে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন শুভ্রানশু l এমনকি কয়েকদিন আগেও তাকে বলতে শোনা গিয়েছিলো "দল সাসপেন্ড করেছে বলেই বি জে পি তে যেতে হবে এরকমটা না lএখন এসব নিয়ে কিছু ভাবছিই না" তবে তখনও বিন্দুমাত্রও বুঝতে দেননি পরবর্তীকালে  তার কার্যপদ্ধতি কি হবেl আর সেই জন্যই হয়তো তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাবার তৈরী করা জায়গায় সুন্দরভাবে প্রবেশ করলেন শুভ্রানশু l

Wednesday, May 29, 2019

29 ক্যারম একাডেমির উদ্যোগ আন্ত-হাওড়া ক্যারম প্রতিযোগিতা


দু'দিনব্যাপী আন্ত হাওড়া ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চাটার্জিহাট উদয়ন সংঘের মাঠে 29 ক্যারম  একাডেমিতে l প্রতিযোগিতায় মোট হাওড়ার 7 টি  ক্যারামপ্রেমী দল যোগদান করেছিলl  আয়োজক দল ছাড়াও চ্যাটার্জিহাট চারাবাগান উদয়ন সংঘ, কদমতলা মিলন সংঘ, স্বামীজী স্পোটিং, ক্যারম ওয়ারিওর, চকপাড়া মিলনী সংঘ এবং পতিহার ক্যারম  ইনস্টিটিউট যোগদান করেছিল l  প্রতিযোগীরা সংখ্যায় ছিলেন 40 জনl প্রতিযোগীদের উৎসাহ ছিল অভাবনীয় l খেলা শেষে জয়ী হলেন  চাটার্জিহাট চারাবাগান উদয়ন সংঘের বিশিষ্ট ক্যারম  প্লেয়ার দিলীপ পাখিরা এবং সন্দীপ বসুl অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়l

Tuesday, May 28, 2019




"Gameplan Kolkata Sports Quiz Festival"  

The best quizzers of the country will vie for top honours at the "Gameplan Kolkata Sports Quiz Festival" at The Space Circle Club on 25th and 26th of May. This open to all event will comprise a myriad set of 6 quizzes, covering different sporting themes and will have attractive cash prizes and hampers for the posium finishers. Biswabijoy Sen of MakeMyDay, who is also one of the quizmasters says "It will be exciting to see how the quizzers handle this grueling schedule!". 
Quizmasters include big names from the quizzing world like Titash Banerjea (Gyaanspace) and Souvik Guha.


হাওড়ায়  কৃতীদের সাদর অভ্যর্থনায় মন্ত্রী অরূপ রায়
গতকালই ছিল সেই দিন যখন রাজ্যের কৃষি ও সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় সম্বর্ধনা দিলেন এবছরের  হাওড়ার উচ্চমাধ্যমিক  কৃতীদের l হাওড়া বি ই কলেজ মডেলের অষ্টম স্থানাধিকারী কুন্তল দাস এবং হাওড়া বাগনান উচ্চমাধ্যমিকের ছাত্র ষষ্ঠ কিরণ মন্ডলকে মিষ্টি খাওয়ালেন আর উপহার দিলেন ফুলের তোড়া l




Monday, May 27, 2019


দুই চিত্র দুই খানে

বুধবার অর্থাৎ ভোট গণনার আগের রাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাজলো সিন্থেসাইজারের সুর আর ওই এক ই  দিনে প্রসূন বন্দ্যোপাধ্যায় গেলেন হাওড়ার বিখ্যাত হাজারহাত কালীবাড়িতে দেবীর কাছে নিজের পুজো দিতে l

মেদ ঝরানোর সহজ উপায় এখন ব্যারিয়াট্রিক সার্জারি

স্থূলতা মানে মোটা  বা অতিরিক্ত মোটা বর্তমান দিনে অনেকেরই একটা বিশেষ সমস্যা l তন্নী হওয়াটা এখন আর কোনো সমস্যাই নয় l ব্যারিয়াট্রিক সার্জারি হচ্ছে এ রকমই একটি ডাক্তারি পরিভাষা অথবা ট্রিটমেন্ট যার সাহায্যে স্থূলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব -এরকমই জানাচ্ছেন কলকাতার রুবি জেনারেল হাসপাতালের  রুবি ব্যারিয়াট্রিক এবং মেটাবলিক সার্জারি ডিপার্টমেন্ট এর ডাক্তারা lব্যারিয়াট্রিক সার্জারি শুধুমাত্র ওজন কমানোর উপায় নয় সুস্থভাবে মেধহীন জীবন কাটানোর একটি আদর্শ পন্থা যা ল্যাপারোস্কোপির সাহায্যে মাত্র 2 ঘণ্টায় শেষ করা সম্ভবl এই ব্যারিয়াট্রিক সার্জারিতে উপকৃত দের মধ্যে একজন মিস্টার কৌশিক চ্যাটার্জি বলেন, 'আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই আমাকে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবার জন্য এবং এটাই বলতে চাই স্বাস্থ্যই সত্যিই সব থেকে মূল্যবান সম্পদl'

প্রসঙ্গত ব্যারিয়াট্রিক সার্জারি টাইপ টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং হার্টের রোগীদের এবং অন্য অনেক রোগীর ক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রয়োগ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ডাক্তাররা l  রবিবার রুবি জেনারেল হাসপাতালের এই সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন ডাক্তার সুমন্ত দে, ডাক্তার অনির্বাণ দেব, ডক্টর সৌম্য মুখার্জি, ডাক্তার তনময় মাঝি, এবং এনাস্থেসিওলজি টিম এর ডাক্তাররা  দ্বৈপায়ন এবং ডাক্তার রাতুল কুন্ডুl

Friday, May 24, 2019

Nritya Katha Dance Festival at ICCR

It was a perfect rendezvous of dance and music and the evening became very lively for the audience who waited with baited breath for the performance to watch on stage. The whole programme 'Nritya Katha Dance Festival' was organised by 'Nupur Nikkan Dance Academy' on 21st May eve at ICCR.  
This wonderful dance program witnessed a bouquet of wonderful performances from a string of talented dancers.
On this memorable evening  'Hello Kolkata's prestigious  'Emerging Dance Choreographer Award' was also presented to the great choreographer Sumit Das, Chief of 'Nupur Nikkan Dance Academy' for his continued brilliance.  
A host of dignitaries who graced the occasion included Pobitra Chakraborty, Kanan Sen, Indrani Ganguly, Rina Jana, Asish Basak and others.                

Thursday, May 23, 2019

লিটেরোমা কার্নিভাল অনুষ্ঠিত হল  কলকাতায়

কলকাতার একটি নামকরা হোটেলে একমাত্র লিটারোমা কার্নিভাল অনুষ্ঠিত হলোl বিভিন্ন সৃজনশিলক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি সমূহের যেন চাঁদের মেলা ছিলl এদিনের এই কার্নিভালে কে ছিলেন নাlসমাজের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী লেখক পরিচালক অভিনেতা, শিল্পী, ফাইন আর্টস এবং ভ্রমনমূলক ট্রাভেল ব্লগাররা ছিলেন এই চাঁদের হাটের প্রধান আকর্ষণ l শিল্প যাদের হাতে মূর্ত হয়ে ওঠে সেই গুণী মানুষ গুলোই এসেছেন  দেশের বিভিন্ন রাজ্য থেকে- উত্তর প্রদেশ, ওড়িশা, বাংলাদেশ, মুশিদাবাদ, দুর্গাপুর এবং অন্য আরও শহর থেকে l মূলত দূর-দূরান্তের ভিন্ন শিল্পীদের কাজের সত্তাকে প্রাধান্য দিয়ে তাদের পুরস্কৃত করাই় ছিল এই লিটারোমা  কার্নিভাল এর প্রধান বৈশিষ্ট্য l কার্নিভাল এর শুভ সূচনা হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা ঋতিকা বানার্জীর  প্রথম ভ্রমণ ডায়েরী ট্রাভেলস টেইলস এর প্রকাশের মধ্যে দিয়ে l হ্যালো হেরিটেজের প্রধান রেশমী চ্যাটার্জী ছিলেন কার্নিভালের সম্মানীয় প্রধান অতিথি l এর পরেই ডক্টর মনিষা ইয়াদবের গলায় স্বরচিত কবিতা এবং উর্দু কবি কাশিফ আহসানের  প্রাণঢালা গজল সকলের মন ছুঁয়ে গেছে l বহুদর্শী সুরকার দেবপ্রিয় রায়ের হাত ধরে প্রকাশ পেল মন্দ্রিতার ডিসেম্বর ওয়েভস এবং শহরের উঠতি  গায়িকা প্রজ্ঞা দত্ত উদ্বোধন করলেন দেবী রঘু বংশির  11 তম বই রূকসার l এদিনের এই সাহিত্য কার্নিভালে সৌভিক সোমের নতুন ওয়েবসাইট টুরস এন্ড জার্নিস  এবং অঙ্কন রয় প্রোডাকশন হাউজ এর  রাইজিং হো ফিল্মস এর নতুন প্রকাশ ঘটলো  l এছাড়াও এদিন কার্নিভালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 10 জন লেখক এর লেখা 'টপ টেন বুকস অফ দ্যা ইয়ার' এর আখ্যা পেল l এরা হলেন ডক্টর শংকর কাশ্যপ, রিতিকা ব্যানার্জি, কপিল রাজ, মাহেক গুপ্ত গ্রোভার, ডক্টর দিবাকর পক্রিয়াল,  ডক্টর রাহুল তুসার প্রমুখ l
 

মাধ্যমিকে ষষ্ঠ হাওড়ার  কৃতি ছাত্র অঙ্কন চক্রবর্তী

এই বারের মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকার করেছে হাওড়ার মহিয়াড়ি কুন্ডু চৌধুরী ইনস্টিটিউশনের  ছাত্র অংকন চক্রবর্তী l  সাদামাটা পরিবারের ছেলে অঙ্কন থাকে তার বাবা, মা, ঠাকুমা আর কাকার সাথে lঅংকন ছাড়াও এই কৃতিত্বের অংশীদার আরও চার জন l তারা হল সৌহন দে, শ্রাবনী চট্টোপাধ্যায়, সাহিত্যিকা ঘোষ, সুপর্ণা সাহু  l মাধ্যমিকে অঙ্কন পেয়েছে 700 এর মধ্যে 685  l  স্কুল থেকে শিক্ষক মশাইদের  সাহায্য তো ছিলই তার সাথে অঙ্কনের সাতজন প্রাইভেট টিউটর ছিল l বিভিন্ন বই ঘেঁটে নোট তৈরি করে সমস্ত বিষয়গুলো তৈরি করেছিল অংকন  l জীবনের প্রথম স্কুলে পড়া থেকেই অংকন কৃতি  lবরাবরই স্কুলে প্রথম স্থান অধিকার করা অঙ্কন ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায় জানিয়েছেন ওর মা l অঙ্কনের এই সাফল্যে গর্বিত ওর পরিবারের সকলেl ওর এই জয়ের আনন্দের সাক্ষী হতে হঠাৎই ওর বাড়ি চলে যান কৃষি ও সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় l উপহারও দেন l অঙ্কনের এই গর্বে গর্বিত হাওড়ার মানুষজন l



নারায়না স্কুলের কৃতি সংবর্ধনা

নারায়ণা স্কুলের রাজারহাট ব্রাঞ্চ এ কৃতি ছাত্র-ছাত্রীদের এক  সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল l  এই স্কুলে 1000 জন ছাত্র ছাত্রীর মধ্যে সাফল্যের হার  98 শতাংশ l মঙ্গলবার এদেরই  বিশেষ সংবাদ সম্মেলনে কৃতি তালিকা প্রকাশ করে স্বারক ও পুরস্কার  তুলে  দেয়া হয় l নারায়নার  সব স্কুল মিলিয়ে মোট 3 লক্ষের উপর ছাত্র- ছাত্রী  রয়েছে বলে জানা গেছে l স্কুলে 2018-19 শিক্ষাবর্ষে 1024 জন এর মধ্যে প্রায় 1000 জনই শতকরা 98 শতাংশ নম্বর পেয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ l আসানসোল ব্রাঞ্চ থেকে পূর্ণতা বেরা 98.4 শতাংশ অর্থাৎ 492 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, নিউ টাউন থেকে অর্চিষ্মান রায়  শতকরা 98 অর্থাৎ  490 পেয়ে  দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং শতকরা 97.8 অর্থাৎ 489 পেয়ে যুগ্ম ভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দেবলীনা দত্ত ও  উপালী রায় l এদিনের এই বিশ্বের সাংবাদিক সম্মেলনে প্রথম স্থান অধিকারী কে এক লক্ষ টাকা দ্বিতীয় স্থানাধিকারী কে 50000 এবং যুগ্ম তৃতীয় স্থান অধিকারীদের 25 হাজার টাকা করে চেক তুলে দেয়া হলো  নারায়নার কৃতীদের  হাতে নারায়না স্কুল এর পক্ষ থেকেl





 Karan Singh' s new calendar launch at Birla Planetorium 

Monday's evening was something different for the emerging entrepreneur Mr.Karan Singh as it saw the most georgeous calendar launch by Karan's  Orchid Film Production. The presentation of the bengali new year calendar (1426) is new with fine image of glamour girls, handsome boys and cute, chubby kids. While the whole coverage is by the Carbon Capture, its photography is made  by Anjan Dhauri.The make up is made by Banty Sur and Sumana Chatterjee. The concept is  organized by Karan Singh
   The featured Male Models are Rajveer, Suman, Pratik, Mehfuz, Subhabrata, Rishi and Kushal.
   The featured Female Models are Rukshana, Sagarika, Rai, Piyali, Sanjana, Dona, Neelakshi, Debanjali, Rupashree and Sakshi.
  The talented Kid Models are Krish, Arin, Ankush, Ankan, Narendra and Ahana (Baby Model).
  The program was graced by a host of dignitaries including Swapan Saha (Film Director), Sarod Baba and Gayaki Mata (internationally acclaimed music maestros), Jhon Sengupta (HOD, INIFD Salt Lake), Saptami Banerjee (ex-miss Bengal and super Model), choreographer Indrani Ganguly, vocalist Parimal Malakar, writer Dr. Arun Kumar, Tapan Kumar Das (Fashion Photographer), actor Vikash and others.
    For his wonderful work, Karan Singh of Orchid Film Production was presented with 'Hello Kolkata Most Promising Glam Icon' by Asish Basak, Editor-Director, 'Hello Kolkata'.   
ke Stadium) 






 
 



 





-

Wednesday, May 22, 2019



Geetika's "Kavi Pranam"

On 11th May at Indumati Sabhagriho, Jadavpur,“Kabi Pranam" was celebrated with great fan-fare by'Geetika College of Dance and Music', led by Biswaranjan and Arpita Nandi.
   Honourable guest artists included renowned Rabindra Sangeet exponents Anushila Basu, Debaroti Som, Debmalya Chattopadhyay, Moloy Roy, Deblina Bhattacharya and vocal artist Sonali Chattopadhyay.
   The audience were treated to a medley of songs and dances by a host of talented artists from 'Geetika' and outside.
   The performing singers included Arpita Nandi, Shyamal Bhattacharya, Urmi Bhattacharya, Aneeta Chandra, Swasti Chatterjee, Monmon Banerjee, Sarika Sardar, Amrita Das, Nirupa Bhowmik, Subhas Sen, Sourav Ganguly, Arundhuti Chatterjee, Sahana Parveen, Sujata Saha, Abhranil Guha and Pinku Ghosh Dastidar.
    There were lively dance performances by Debopriya Bose, Taniya Bhattacharya, Priyanka Bose and her Troupe “Jaggoseni".  
  In chorus songs, there were popular groups like Kolabhrit, Ramyani, Sonajhuri and Geetika College of Dance and Music.
    The musical hands of the program included Biswaranjan Nand (tabla), Soumendranath Dutta (Keyboard) and Rupam (percussion).
 Sound was managed by OCEAN AUDIO VISUAL.
The programme was well anchored by Anjan Chandra.          
Show quoted text



, Jadavpur,“Kabi Pranam" was celebrated with great fan-fare by'Geetika
 College of Dance and Music', led 
 Biswaranjan and Arpita Nandi.
   Honourable guest artists include











      
Show quoted text

Tuesday, May 21, 2019

Bangadeshi artist Susmita Anis's new songs Romjaner oi  Rojar  Sheshe”  & “Akhri Ramjan e Roza” released on bilingual language 

Bangladeshi artist  Shusmita Anis is no more a new name in kolkatans.Recently it was her two new songs, in which she lent her voice, was released on the occasion of Eid-ul-Fitr in two languages. The song is written by Kazi Nazrul Islam which is translated in Urdu by prominent lyricist Srijato Bandyopadhyay. Kazi Nazrul Islam wrote “Romjaner Oi Rojar Sheshe” marking the religious and joyous festival of the Muslims, Eid-ul-Fitr and this song is an essential part for Eid festival of Bengali Muslims.   
Unlike Bollywood movies, the music release for Eid had long been absent in Kolkata and Northern India. The initial response of the songs are extremely encouraging. 
The music of this song is newly arranged by Adit. 
“The songs are already released in various digital platforms in India, Middle East and Bangladesh in audio and video format. This is my humble effort to present Nazrul Sangeet in contemporary sound for the listeners on the occasion of Eid-ul-Fitr.” Said the artist humbly here in a press meet .
The songs are available in all the key digital platforms including iTunes, Gaana, Saavn, Wynk, amaarami, Spotify. 
After the recent success of “Megher Chithi”, this music track is expected to send a good sensation among the Urdu speaking as well as the Bengali people in India and Middle East.            

Sunday, May 19, 2019

রং নাম্বারের প্রিমিয়ারে সায়নী

শুক্রবার কসবার অ্যাক্রপলিস মল এ শুভেন্দু পন্ডিতের রং নাম্বারের প্রিমিয়ার শো হয়ে গেল l ছবির কাহিনী সমাজের দুই সামাজিক মর্যাদায়  থাকা দুটি ছেলে কে ঘিরে l এরা দুজন মনের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন lস্যান্ডি খুবই স্বাধীনচেতা এক উচ্চ ঘরের ছেলে l ও ইচ্ছেমতো বাড়ির বাইরে ভাড়া করা ফ্ল্যাটে থাকে আর সময় কাটায় একটি ব্যান্ডের গিটার বাজিয়ে এবং গান করেl ধনী পরিবারের ছেলে হবার জন্য রোজগার তার কাছে মূল্যহীনl ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে জীবনকে উপভোগ করতে অভ্যস্ত স্যান্ডি lকিন্তু তার সতীর্থ জয় একজন বাংলার পার্টটাইম শিক্ষক হলেও স্বপ্ন দেখে বড়লেখক হবারl  সে দায়িত্বশীল এবং নিজের জন্য রেখে বাড়ির জন্য টাকা পাঠাতে ভোলে না lস্যান্ডি  এর মধ্যে একদিন জয়ের একটি গান ইউটিউবে আপলোড করে এবং কিছুদিনের মধ্যেই সেটা খুব জনপ্রিয় হয়ে যায় l কাহিনীচক্র এগোতে থাকে দুই নারীর প্রবেশ এর সঙ্গে সঙ্গে l দেয়া মিত্র এবং শ্রুতিl দেয়া গান শুনে স্যান্ডির সাথে বন্ধুত্বে আগ্রহী হয় কিন্তু স্যান্ডি কিছুদিনের মধ্যেই দুজনের অমিলগুলো বুঝতে পারে l শ্রুতি আবার নাইট ক্লাবের পোকা l এর সাথে মিশে জয় ও নাইট ক্লাবে যেতে শুরু করে আর স্যান্ডি
শুরু করে কবিতা আর সাহিত্য নিয়ে চর্চা l জয় আর স্যান্ডি পারবে কি  মানিয়ে নিতে শ্রুতি আর দেয়ার সাথে -এটাই গল্পের নতুন মোড় তৈরি করবেl  নাকি দুজনেই দুজনকে নিয়ে থাকবে সুখে l স্বস্তিকা এন্টারটেনমেন্টের প্রযোজনায় ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছেl পরিবেশনার দায়িত্বে ইউ এরা এন্টারটেনমেন্টl অভিনয়ে সৌরভ দাস, সায়নী ঘোষ, দুর্গা, তুলিকা বসু সহ আরো অনেকেl




Saturday, May 18, 2019

পোষ্য বিড়ালদের জন্য নতুন কেয়ার ইউনিট 'ফিলাইন ক্লাব'

এখন বিড়ালদের জন্য নতুন ক্লাবl এদের স্বাস্থ্য পরীক্ষা, সঠিক ম্যাটিং থেকে শুরু করে পুরো ভ্যাকসিনেসন এই সব কিছুই এক ছাদের নিচে সাহজলভ্য l সম্প্রতি এই ফিলাইন ক্লাব এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মার্জার জাতির জন্য এক বিশেষ সচেতনতা শিবির l বিশেষ এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মার্জার সংক্রান্ত বিশেষজ্ঞরা l আলোচনার বিষয় ছিল বিড়ালদের যথাযথ যত্ন নেওয়া থেকে এদের যথোপযুক্ত ট্রেনিং দিয়ে  আদর্শগত আচরণ শেখানো, এবং ধাপে ধাপে তার উন্নতি l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানিম্যাল প্লান্ট এর কর্ণধার শ্রী তরুণ গুপ্ত l এদিনের এই বিশেষ ক্যাম্পের উদ্দেশ্য ছিল এই পোষ্য  গৃহপালিত মার্জারদের বিনামূল্যে রেজিস্ট্রেশন, বিনামূল্যে এর মালিকদের বৈধ মাজারের ট্যাগ এবং সবশেষে  ক্যাট শো  l এদিনের এই শিবিরে উপস্থিত মার্জার  প্রিয় উৎসাহী মানুষজন এবং এদের পোষকদের ভিড় ছিল লক্ষ্যনিয়l তাই বাড়িতে এরকম পুষ্যি থাকলে শীগ্রই ফিলাইন ক্লাবে নিজের পোষ্যটি কে একবার ঘুরিয়ে আনতেই পারেন l
নতুন সুপার স্পেশালিটি হসপিটাল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল প্রস্তুতির লেআউট শেষ

কলকাতা থেকে এক সুদূর অবস্থানে রয়েছে বনগাঁ l  সম্প্রতি এই  বনগায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোরিয়াল হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়ে গেল lউদ্যোক্তা সমাজসেবী শ্রী গৌরাঙ্গ মন্ডল lএদিন কলকাতার এক  সাংবাদিক সম্মেলনে এই উদ্বোধনের কথা ঘোষণা করে তিনি বলেন হাসপাতালের  নির্মাণ একটি মহৎ উদ্দেশ্য নিয়েl হসপিটাল টি সমস্ত গরিব মানুষদের সুলভে চিকিৎসা দেয়ার জন্য মূলত তৈরি করেছেন বনগাঁর বিশিষ্ট এই  সমাজসেবী শ্রী গৌরাঙ্গ মন্ডল l এদিনের এই মহান উদ্যোগ এর সাক্ষী হতে উপস্থিত ছিলেন ইউনাইটেড ব্যুরো অফ হিউম্যান রাইটস এবং ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের বহু বিশিষ্ট ব্যক্তিl এনারা স্পেশালিটি এই হাসপাতালের  এর সঙ্গে সমস্ত রকম ভাবে যুক্ত রয়েছেন l  উল্লেখ্য এই হিউম্যান রাইটস এবং ক্রাইম কন্ট্রোল অরগানাইজেশনের সারা ভারত জুড়ে কাজ চলছে l অনুষ্ঠানে এদিন গৌরাঙ্গ মন্ডল সহ সমাজ থেকে শুরু করে এই সংস্থার বহু বিশিষ্ট ব্যক্তি যেমন সংস্থার ন্যাশনাল প্রেসিডেন্ট রাত্রি এবং স্টেট প্রেসিডেন্ট মৃগাঙ্ক অগ্রহরী, ডঃ অরুণ কুমার মন্ডল, জয়শ্রী খাড়া, চন্দন দাস, রাজেশ গুপ্ত প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন যাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এই উদ্যোগ কখনো বাস্তবায়িত হতে পারতো না l হিউমান রাইটস এর সকল অধিকর্তাদের জন্য এই হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত  সকল সুবিধা উপলব্ধ করে দিলেন এর কর্ণধার শ্রী গৌরাঙ্গ মন্ডল l

বিদ্যাসাগর মূর্তি ভাঙার প্রতিবাদে হাওড়ায় নীরব মোমবাতি মিছিল

বৃহস্পতিবার হাওড়ায় বঙ্কিম ব্রিজের নিচে  এক নীরব মোমবাতি মিছিল হল l মিছিলে হাঁটলেন অরূপ রায় সহ 26 নং ওয়ার্ড এর পৌরপিতা শ্রী শ্যামল মিত্র এবং তৃণমূলের কর্মীবৃন্দ l মিছিল ছিল প্রতিবাদী l উল্লেখ্য এর ঠিক দুদিন আগে বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মর্মর মূর্তি ভাঙ্গা হয় অমিত শাহর রালিতে যোগ দিতে আসা কিছু  বর্বরের নেতৃত্বে  l সেখানে ধুমধুমার কান্ড চলে বিকেল থেকে রাত কলেজ স্ট্রিট থেকে বিধান সরণি পর্যন্ত l ছাড় পায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় l সেদিন রাতেই বিদ্যাসাগর কলেজে ছুটে যান মমতা l এবং পরে নিজের যাদবপুর রোড শো থেকে মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন বাংলা ভিখারী নয় l বিদ্যাসাগরের মূর্তি  আমারা নিজেরাই বানাতে পারি l তবে তার আগে উত্তরপ্রদেশের জনসভা থেকে মোদী ওই জায়গায় পঞ্চধাতুর বিরাট বিদ্যাসাগর মূর্তি বানানোর প্রতিশ্রুতি দেন l পরে ডেরেক ও ব্রায়ান সহ তৃণমূলের উচ্চপর্যায়ের কিছু সদস্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন  l
সাক্ষী ছবির গল্প এক সাধারণ মেয়ের জীবনের লড়াইকে ঘিরে
সম্প্রতি কলকাতার প্রেসক্লাবে সাক্ষী ছবির ট্রেলার লঞ্চ হলl একজন মেয়ের জীবনের লড়াই কে কেন্দ্র করে গল্পের বুনন- শিখা, শ্যামল আর জগতকে নিয়ে l শিখা কাজের সন্ধানে একদিন শহরে আসে বাবা আর বোনের সাথে l ঘটনাচক্রে তাকে ধর্ষণ করে জগৎl এই  জগৎ আবার সমাজের একজন ক্ষমতাসম্পন্ন ব্যক্তির  ভাই l কোর্টে কেস চলে lকিন্তু পরবর্তীকালে মূলত কেস খারিজ হয়ে যায় শ্যামলের  একটি নকল সাক্ষ্যে l শিখাকে পতিতা আখ্যা দেয়া হয়l শিখার তখন এই নাম খণ্ডবার  যুদ্ধ শুরু হয় l পরবর্তীকালে একই বস্তিতে থাকতে শুরু করে শ্যামল ও শিখা l পাশাপাশি থাকতে থাকতে শ্যামলের শিখার প্রতি একটা অনুভূতি গড়ে ওঠে এবং সমস্ত সত্যি ঘটনার ব্যাখ্যা দেয় সে- কেন সে মিথ্যে সাক্ষী দিয়েছিল l শিগ্রই এরা দুজন বিয়ের সিদ্ধান্ত নয় lকিন্তু এরপর শ্যামল একটি খুনের ঘটনায় অভিযুক্ত হয় এখন শিখা কি করবে- সেকি প্রেমিক শ্যামলকে ক্ষমা করবে নাকি বদলা নেওয়ার জন্য সাক্ষী দেবে l রিক্তা মুখার্জির দয়াল  প্রোডাকশন হাউজের প্রথম পরিবেশনায় এবং ক্লাপস্টিক ইন্টারটেনমেন্ট হাউজের পরিবেশনায় সাক্ষী মুক্তি পেতে চলেছে 24 শে মেl ছবির পরিচালনায় সৌভিক সরকার l ছবিতে গানগুলি গেয়েছেন জাভেদ আলি, অদিতি পাল, শোভন এবং মোহলীমা সিনহা l
ছবির ট্রেইলার নিয়ে খুবই উৎসাহি শিখা ওরফে মায়ের বিয়ে এবং কানামাছি খ্যাত সায়নি ঘোষ l ভবিষ্যতে যে পরিচালনায় আসতে চান তা তার কথা শুনে বোঝা গেল l ছবিতে শ্যামলের চরিত্রে সব্যসাচী তনয় অর্জুন চক্রবর্তী এবং  জগতের চরিত্রে বাংলা ছবির ভিলেন অনিন্দ্য ব্যানার্জী যাকে শব্দ কল্প দ্রুম ছবিতে দেখা গিয়েছিলো l ছবিটি দর্শক মনে কিরকম আশা ফেলবে এখন  এটাই দেখার l 
পরিবেশবান্ধব পাট শিল্প ও জুট শিল্প রক্ষা কমিটির  আর্জি সরকারের কাছে 
 পরিবেশ বান্ধব পাটচাষ ও জুট শিল্প  রক্ষা কমিটির সদস্যরা সরকারের কাছে পেশ করার জন্য কয়েক দফা আর্জি তুলে ধরে l আর্জি অত্যন্ত প্রাসঙ্গিক l  এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সম্মেলনের  মুখ্য উদ্দেশ্য ছিল পাটকে ভিত্তি  করে কৃষি,শিল্প বাণিজ্য ও কর্মসংস্থানের বাংলা যে ঘুরে দাঁড়াতে পারে তারই যৌক্তিকতা তুলে ধরা l বাংলার এই সোনার ফসলটি আদতে প্রায় লুপ্ত পায় l এর সঙ্গে যুক্ত পাট চাষীদের অবস্থা শোচনীয় l এদের কাজের কোন স্থিরতা নেই l যেহেতু সর্বক্ষেত্রে আজ প্লাস্টিকের রমরমা সেজন্য বাংলা সহ আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ ইত্যাদি রাজ্যেও পাটচাষ  কমবেশি একই ভাবে মার খাচ্ছে l
বর্তমানে  পাট তন্তু দিয়ে মানুষের দৈনন্দিন ব্যবহারের জিনিস থেকে শুরু করে  নানা সৌখিন জিনিস তৈরি হয়ে থাকে l তেমনি পাট কাজে লাগছে রাস্তা ও বাঁধ  তৈরীতে, মোটরগাড়ি, খেলাধুলো ও চিকিৎসা সরঞ্জাম ও আরো অনেক কিছু তে ব্যবহৃত হচ্ছে বাংলার সোনার ফসলটিl পাট থেকে তৈরি হতে পারে কম্বল ও সোয়েটারের  মত শীত দ্রব্য l
কমিটির কর্মীসদস্যরা তাদের বক্তব্যকে সরকারের কাছে পৌঁছে দিতে মূলত দুটি দাবির উত্থাপন করেছেন - মৌলিক ও আংশিক দাবি l
মৌলিক দাবির মধ্যে পাটশিল্প কে প্রধান শিল্পের তকমা এবং এই শিল্পের প্রয়োজনীয়তার ওপর সর্বান্তকরণে রাজ্য ও কেন্দ্র স্তরের সহযোগিতা - সেক্ষেত্রে প্লাস্টিকব্যাগের ব্যবহার যে নিষিদ্ধ করতে হবে সেই বিষয়টি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচিত হয় l আংশিক দাবির মধ্যে পাটচাষীদের সুভিধাজনক শর্তে ব্যাংকঋণ,  পাট শ্রমিকদের স্থায়ী কাজের সুরক্ষা প্রমুখ বিষয় গুলো বিশেষভাবে উঠে এসেছে l সরকারের মুখাপেক্ষী এই রক্ষা কমিটি l ব্যবস্থা নেওয়া প্রয়োজন স্বত্বর l

 কফি হাউজের সম্পাদনায় নতুন পত্রিকা এলো কফি হাউজের চারপাশে
কফিহাউসের পরিচয় আলাদাভাবে দেওয়ার কিছু নেই l এই সেই জায়গা যেখানে থেকে বাঙালির সাহিত্য ভাবনার প্রকাশ ঘটে l এদিন এই কফি হাউসের সম্পাদনায় প্রকাশ  হল নতুন বই 'কফি হাউজের চারপাশে' আনুষ্ঠানিকভাবে কলকাতার প্রেসক্লাবে . প্রকাশের দিনেই নক্ষত্রের মেলা. কে ছিলেন না এই অনুষ্ঠানে? এ দিনের মঞ্চ প্রত্যক্ষ করল বিশিষ্ট কবি, সাহিত্যিক, অধ্যাপক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বের অনেকেই.  উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ হাই কমিশনের প্রধান জামাল হোসেন. উপস্থিত ছিলেন অধ্যাপক অনাথ বন্ধু দে  যিনি এখনো এপার বাংলা ও ওপার বাংলার মেলবন্ধন এর চিত্র প্রত্যক্ষ করেন. অধ্যাপক শ্রী সুজিত সরকারের অভিমত, 'বিরাট সংখ্যক পাঠককে টানতে গেলে নানা ধরনের আকর্ষণীয় লেখা রাখতে হবে.' কবি ও প্রাবন্ধিক সুব্রত বন্দ্যোপাধ্যায় খ্যাতনামা কবি প্রভাত চৌধুরীর ভূয়শী প্রশংসা করেন এবং সম্পাদনার সমস্ত কৃতিত্ব তাকে অর্পণ করেন. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ শ্যামলেন্দু   চ্যাটার্জী, প্রফেসর সম্বিৎ পাল, মন্ত্রী তথা মেয়র পরিষদ সদস্য শ্রী তাপস রায়, বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী অমল মিত্র, শিলাদিত্য পত্রিকার  সম্পাদক শ্রী পান্নালাল ঘোষ এবং সাংবাদিক দেবাশিস ভট্টাচাৰ্য. অনুষ্ঠানে সকল গুণীজন সংবর্ধনার বিশেষ আয়োজন ছিল. উত্তরীয় ও ফুলের বুকে দিয়ে সকলকে সাদর অভ্যর্থনা জানানো হয়. কবি ও প্রাবন্ধিক শ্রী সুব্রত বন্দ্যোপাধ্যায় এর মতে 'বইটি একটি নতুন ঘর, এখানে নিঃশ্বাস নিতে পেরে আমি  ধন্য.' শ্রী তাপস রায়ের কথায় 'আমাদের কৃষ্টি ও সংস্কৃতি কে সংগ্রাম করেই বাঁচিয়ে রাখতে হবে. এর কোনো ব্যাতিক্রম নেই ' সব শেষে  বলা ভালো পত্রিকাটি প্রত্যেক বাংলা মাসের 30 তারিখে প্রকাশ পাবে. শিল্প -সাহিত্য -সংস্কৃতির অনন্য সম্পদ এই বইটি . ইচ্ছে থাকলে কপি প্রতি  50 টাকা দিয়ে কফি হাউস থেকে বইটি সংগ্রহ করতে পারেন.

পটলডাঙার টেনিদা  চিন্ময় রায় এর কণ্ঠে রবীন্দ্র সংগীতের নতুন সংকলন

সম্প্রতি  কলকাতার প্রেসক্লাবে প্রয়াত হাসির বাদশা চিন্ময় রায়ের  রবীন্দ্র সংগীত সিডির উদ্বোধন হল l  উদ্বোধনে  উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ইন্দ্রানী সেন, কবি শুভ দাশগুপ্ত, কল্যাণ সেন বরাট, প্রবীর সেন এবং চিন্ময় রায়ের সুযোগ্য পুত্র শ্রী শঙ্খ রায় l
'স্মৃতির পটে চিন্ময় ' নামক এই সিডিতে প্রয়াত শিল্পীর মোট 6 টি গান রয়েছে l শিল্পী এখানে একা নন- গানগুলো মালবিকা মুখার্জির সঙ্গে যৌথ কন্ঠে l ব্যাপারটা অনেকটা পসথুমাস অনার অনার এর মতো শুনতে লাগলেও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ এবং সুধীবৃন্দের মতে, চিন্ময়দার উপস্থিত এখানে অনুভবযোগ্য' l পুত্র শঙ্খ রায় এর মতে, 'বাবা গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন l গান ছিল তার স্বপ্নে, জাগরনে l' শিল্পীর বাসনা ছিল কলকাতা হবে একটি নতুন যুগের প্ল্যাটফর্ম যেখানে নতুন শিল্পী এবং প্রযুক্তিগত ফিল্ম এর আদান প্রদান ঘটবে l কলকাতা উন্নত হবে গ্লোবাল সিনেমাটিক জোনেl সুখের কথা এটাই যে উপস্থিত সকল শিল্পীদের  ক্ষোভের নিবৃত্তি করে এঞ্জেল ডিজিটাল  চিন্ময় রায়ের সকল ছবির শ্রেষ্ঠ অংশ মিলিয়ে ইউটিউবে প্রকাশ করতে চলেছে 'সেই সময় চিন্ময় 'l প্রকাশ হচ্ছে আগামী শুক্রবার ঠিক বিকেল 5 টায় l এঞ্জেল ডিজিটালের  এই উদ্যোগ যাতে সর্বান্তকরণে সার্থক হয় তার জন্য  আমাদের পাঠকদের  পক্ষ থেকে রইলো অনেক শুভকামনা l
হুন্ডাই কার এর বিশেষ ফ্রি ক্যাম্প

মানুষের ক্লিনিক হয় আমরা জানতামl  কিন্তু শুনেছেন কি কারের ( ছোট চার চাকা )ক্লিনিক? হ্যাঁ সত্যিই উদ্ভাবনী. এ রকমই কিছু কার ক্লিনিকের অভিনব সূচনা হল মুকেশ হুন্ডাই  গ্রুপের হাত ধরে. কেষ্টপুরে  এই অভিনব কার ক্লিনিক এর সূচনা হলেও মুকেশ হুন্ডাই গ্রুপের গৌরীপুর খড়দা, চেতলা  এবং শ্রীরামপুরে এই সুযোগ শুধু  হুন্ডাই  কার এর ওপরে উপলব্ধ. এই উপলক্ষে 12 ই এপ্রিল থেকে আগামী 21 এপ্রিল পর্যন্ত এই  কার কেয়ার ক্লিনিক গুলোতে পুরো ফ্রী চেকআপ চলবে. এছাড়াও  বিশেষ ছাড় পাওয়া যাবে গাড়ির যন্ত্রপাতি, মজুরী এবং ভি এ স (ভ্যালু এডেড সার্ভিস )এর  ওপরl 
 তল্লাশি নেওয়া হল মুকুল রায়ের গাড়ির কলকাতার রাজপথে

কলকাতার রাস্তায় প্রাক্তন  তৃণমূল কংগ্রেস নেতা তথা বি জে পি অ্যাডমিনিস্ট্রেশনে থাকা মুকুল রায়ের গাড়ির হঠাৎ তল্লাশি করা হয় lএকদা তৃণমূল ত্যাগ করে আসা হেভিওয়েট এই প্রার্থীর কাছে হঠাৎ করে তার গাড়ির এই  তল্লাশি নিতান্তই রাজনৈতিক বৈরিতা তথা শত্রুতার ইঙ্গিতপূর্ণ আচরণবলে মনে হয়েছে l এ প্রসঙ্গে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে উত্তেজিত  মুকুল রায় বলেন, 'হঠাৎ করে কিছু পুলিশ অফিসার আমার গাড়ির সামনে আসে এবং বলে তারা আমার গাড়ি তল্লাশি করতে চায়  l আমি বলি সেটা তারা করতেই পারে কিন্তু তার আগে প্রেস রিপোর্টার কে আসতে দিতে হবে l কিছু পুলিশ আমার গাড়ি তল্লাশি করে কিন্তু কিছুই পায় নাl এটা মমতার রাজনৈতিক ষড়যন্ত্র যেখানে পুলিশ সরকারের তাবেদারে  পরিণত হয়েছে l '
প্রসঙ্গত উল্লেখ্য, মুকুল রায় বর্তমানে, বিজেপির উঁচুস্তরের একজন নেতা এবং বাংলায় বিজেপি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ হিসেবে বহাল আছেন l নাম না কোরে উনি তোপ ছুঁড়ে দিলেন মমতা বন্দোপাধ্যায়ের দিকে l

Friday, May 17, 2019

ভোটের করচা ভোট গীতি

লোকসভা নির্বাচনের সময় যখন কলকাতা ভোটের দোলাচলে দুলছে  ঠিক তখনই কোলকাতার বিড়লা প্লানেটরিয়াম হলে হ্যালো কলকাতার উদ্যোগে ভোট গীতির পোস্টার লঞ্চ হল l আমাদের পাঠকদের ভোট গীতি সাথে পরিচয় আগেই করিয়েছিl এটি হলো রাজনীতির প্রেক্ষাপটে তৈরি একটি অসাধারণ অডিও ভিজুয়ালl অ্যালবামটির পরিচালনার দায়িত্বে হ্যালো কলকাতার কর্ণধার শ্রী আশিস বসাক এবং পরিবেশনায় শ্রী গৌরাঙ্গ মন্ডল l রাজনৈতিক কড়চার মাঝে অরাজনৈতিক হাওয়ায় তৈরি তিনটি গানের সমাহার এই অ্যালবামটি অবশ্যই মিলবে যেকোন বহুল পরিচিত অনলাইন রিটেল স্টোরেl এখানেই শেষ নয় ভোট গীতির অভিনবত্ব এর কলারটিউনে যা কিনা আপনি এয়ারটেল, আইডিয়া,ভোডাফোন,  বিএসএনএলের ভ্যালু এডেড পরিষেবায় পাবেন - তেমনটাই জানালেন ভোট গীতির মুখ্য ভাবনায় থাকা শ্রী আশিস বসাক l
ভোট গীতির মুখ্য প্রেক্ষাপটে উঠে এসেছে এর ভোট সংক্রান্ত প্রচার, জনমানুষে এর ভাবনা চিত্র এবং সেটা যারা তুলে ধরেছেন সেই মিডিয়াগুলোর ছোট ছোট l ভিজুয়ালসে l নিঃসন্দেহে ভোট প্রীতি মানুষের কাছে নতুন উপহার



          মিসেস ইন্ডিয়া গ্লোব 2019

সল্টলেকের 10 ডাউনিং স্ট্রিট l নামটা খুব পরিচিত অনেকের কাছেই l এদিন এখানেই হয়ে গেল মিসেস ইন্ডিয়া  গ্লোব 2019 এর স্ক্রীনিং l এখন এই  সুন্দরী প্রতিযোগিতা  আর কোনো
মায়াবী হাতছানি নয় l  সৌন্দর্য আর কিছুটা প্রচেষ্টা যখন মিলে যায় তখনই বাস্তব হতে পারে এই স্বপ্নl এরকমই এক সৌন্দর্য প্রতিযোগিতার  ক্যাটওয়াকে সাক্ষী ছিলাম আমরা সল্টলেকের টেন ডাউনিং স্ট্রিটে রেডউইংস প্রোডাকশনের ব্যানারে  এদিনের এই মিসেস  বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় l সুষ্ঠ ঐক্যবদ্ধতার সাথে শালীনতার যোগসূত্রর পরিবেশ দেখা গেল সব জায়গায় l প্রতিযোগীদের পোডিয়ামে এগিয়ে চলার প্রেরণা দিলেন তিনি হলেন  মিসেস সোফিয়া  খান যিনি মিসেস ইন্ডিয়া গ্লোবের  2019 সালে ইস্ট ইন্ডিয়ার ডিরেকটর এবং পুরো মিসেস ইন্ডিয়া গ্লোব 2019 র আয়োজক l

স্ক্রীনিং এর শুরুতেই দেখা গেল একেরপর এক প্রতিযোগী নিজেদের রকমভেদ পোশাকে - শাড়ি,  গাউনে পারদ চড়াতে এগিয়ে এলেন l আর ব্যাকগ্রাউন্ডে তখন হিন্দি মুভির রোমান্টিক গান চলছে l প্রতিযোগিতা শুরুর  কাউন্টডাউন যখন তুঙ্গে তখনই সোফিয়া খান একের পর এক ডেকে নিলেন প্রতিযোগীদের l ভারী মিউজিকের  আলোআঁধারী পরিবেশে প্রতিযোগীদের সফল ক্যারিসমা ছিল নজরকারাl মিসেস ইন্ডিয়া গ্লোব 2019 র সহায়তায় অ্যানিস ক্রিয়েশনের অ্যানি জোন l আর এর ড্রেস ডিসাইনার করুনা দেওরা l কলকাতায় সফলভাবে এর স্ক্রীনিং এর পর ফাইনালটি শিগ্রই দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে l
দম্পতির অভিনব বিবাহ বার্ষিকীতে উপহার রক্তদান শিবির 

'বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে  পারলে রক্ত দিন' -এরকমই অভিনব উপহার হিসেবে রক্তদান শিবিরের আয়োজন সত্যিই নতুন l আর সেরকমটাই  হয়ে গেল হাওড়ার জগদীশপুরে l অভিনব এই উদ্যোগের হোতা দম্পতি বনশ্রীদেবী ও সুভাষ দাস l এদিন ছিল এদেরই পঁচিশতম বিবাহবার্ষিকী পালনের উৎসবl উত্তরে সাড়াও পেয়েছেন অভিভূত l প্রায় সত্তর জন দাতা এদিনের এই অনুষ্ঠানে রক্তদান করলেন l

প্রবেশ এর মুখে দেখা গেল রংবেরঙের কাগজ দিয়ে সাজানো পুরো বাড়ি l এলাহি রান্নার আয়োজন হেঁসেলে l আর অন্যদিকে ব্যবস্থা হয়েছে রক্তদান শিবিরের l ভিন্ন দৃষ্টিভঙ্গির এই দম্পতির নিমন্ত্রণ কালে অভ্যাগতদের কাছে নিবেদন ছিল, ' উপহার নয়, পারলে করুন রক্তদান l' রীতি নীতি পালনের পর দম্পতি বনশ্রী ও সুভাষ দাসও  রীতিমত রক্তদান করেছেন l উপস্থিত ডাক্তার ছন্দা বিশ্বাস বলেন, 'আমার কাছে সম্পূর্ণ নতুন এই অভিজ্ঞতা কারন এই প্রথম আমি দেখলাম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে l ' পরিশেষে অভূতপূর্ব এই উদ্যোগের আয়োজক বনশ্রীদেবীর আশা তাদের দেখে আরো অনেকে এই মহৎ উদ্যোগে ব্রতী হবেন আর তাতে কিছুটা হলেও এই আকালের সময় ব্লাড ব্যাংকে  রক্ত মিলবে l অনন্য উদ্যোগ যুগলের l
বিশ্ব হাঁপানি দিবসে ডাক্তারদের পরামর্শ
7ই মে  ছিল বিশ্ব হাঁপানি দিবস l সেই উপলক্ষে কাল কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত হল এক বিশেষ সচেতনতা মূলক আলোচনা সভা l বায়ু দূষণের কারণে শিশুদের মধ্যে যেভাবে  হাঁপানির প্রকোপ মারাত্মকভাবে থাবা বসাচ্ছে তাতে আতঙ্কিত ডাক্তারটা l এর  প্রমাণ এখন বর্তমানে চিকিৎসকরা গড়ে 40 জন রোগীর চিকিৎসা করেন যারা এরকম হাঁপানির শ্বাসকষ্টে ভুগছেন l সমস্যা এতটাই গুরহ যে বর্তমানে 10 জনের রোগীর মধ্যে সাতজনকেই  ইনহেলার ব্যবহার করতে হয়  l উপস্থিত ডাক্তার সংযুক্তা দের কথায়, বাতাসে বায়ু দূষণ কমানো ভীষণভাবে দরকার সকলকে মনে রাখতে হবে ইনহেলার কোন খারাপ জিনিস নয় l এর নিয়মিত ব্যবহারে রোগী আরাম পায় lডাক্তার শৈবাল মিত্র বলেন, 'বাচ্চাদের মধ্যে এই লক্ষণ বেশি ধরা পড়ছে l কারণ টা অবশ্যই বিভিন্ন ভাইরাল ইনফেকশন,  ঘরে ধুলোবালি জমা ইত্যাদিl পরিশেষে তিনি বলেন একজন  রোগী যদি সকল স্বাস্থ্যবিধি নিয়মিত  মেনে চলেন অর্থাৎ নিয়মিত ইনহেলার ব্যবহার করেন, এলাৰ্জির ওষুধ খেয়ে যান তবে তার পুরোপুরি নিরাময় সম্ভব l 
রান দ্য উইংস এর রানিং এপপ্স এ ছোটো যত পারো ছোটো

উদ্যোগ অভিনব সল্টলেক টেকনো ইন্ডিয়ার গ্রুপের -এটা হল  একটি বিশ্বব্যাপী দৌড় প্রতিযোগিতা l
রান দ্য উইংস নামে এই দৌড় প্রতিযোগিতায় প্রায় 1 লক্ষ লোক অংশ নিয়েছিল l এই দৌড় প্রতিযোগিতার বৈশিষ্ট্য হলো একটি ভার্চুয়াল কার যা সব সময় প্রতিযোগিদের  পেছনে ছুটবে l যতক্ষণ না আপনি এটি দেখতে পাচ্ছেন আপনাকে ছুটতে হবে l এদের 12 টি ইভেন্টস এর মধ্যে যেকোনো একটি আপনাকে পছন্দ করতে হবে  l

উল্লেখ্য এই প্রতিযোগিতা থেকে শতকরা 100 ভাগ টাকাই  অনুষ্ঠানে স্পাইনাল কর্ড ইন্সটিটিউট এ চলে যাবেl 2019  এর রান দ্য উইংস অলরেডি শেষ হয়েছে l 2020 র   রান দ্য উইন্স এর জন্য নাম নথিভুক্ত করতে পারেন গুগল স্টোর থেকে  এদেরই অ্যাপস উইংস ফর লাইফ ওয়ার্ল্ড রান এ l উল্লেখ্য রান দ্য উইংস 2019 এ এদের 25 টি টিম রান দ্য উইংস এ ছুটেছেন l 2020 এর কাউন্টডাউন শুরু l 
13 তম হাওড়া উৎসবের শুভারম্ভ

মহাসমারোহে শুরু হয়ে গেল 13 তম হাওড়া উৎসব l স্থান রামরাজাতলার শংকর মঠ সংলগ্ন মাঠ l শতাব্দীপ্রাচীন এই শহরের সুবিশাল এই মেলার উদ্বোধন হলো গতকালই বৃহস্পতিবারl  মেলার প্রথমদিনে দেখা গেল অনেক ষ্টল তখনো সাজছে, অনেকেগুলো প্রস্তুতির পথে l এখনো পর্যন্ত প্রায় 400 স্টলের সুবিশাল সম্ভার ক্রমে ক্রমে সেজে উঠছে lমেলায় কি নেই? ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে গৃহস্থালির টুকিটাকি, বস্ত্র বিপনী থেকে মেকআপ কিটস, শিশুদের খেলার দ্ৰব্য এবং হরেক রকম খাবারের রকমারি সম্ভার সব কিছুরই এক সহজলভ্য সম্ভার এখন শঙ্করমঠে  l গতকাল এই  মেলারই শুভ উদ্বোধন করলেন কৃষি ও সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় l মেলা প্রত্যেকদিন 4.30 থেকে 9.30 পর্যন্ত খোলা থাকছে l
ইউনিরক্স এর  সাড়াজাগানো ই সাইকেল ই বাইক বাজারে এলো

বাঙালি উদ্যোগপতি সুবীর ঘোষের উদ্যোগে সবার জন্য ই সাইকেল ই বাইক এবার জনতার দরবারে  l তিনি  এবার ইউরোপের বাজার দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে l এদিন ছিল  এদেরই ইউনাইটেড গ্রুপে্র ই সাইকেল/ বাইকের একগুচ্ছ নতুন লোগো, ক্যাটালগস প্রকাশের দিন  l  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের কর্ণধার শ্রী সুবীর ঘোষ, কলকাতা কর্পোরেশনের উপপ্রধান নাগরিক শ্রী অতীন ঘোষ (ডেপুটি মেয়র ) এবং মিসেস ইউনিভার্স শ্রীমতি অপ্সরা ঘোষ ও আরও অনেকে l বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে তা রোধে  এই ই বাইক এবং ই সাইকেল অপরিহার্য l সম্পূর্ণ পেট্রল, ডিজেল ছাড়া চালিত এই ই সাইকেল, ই বাইকে বর্তমান যুগের কথা মাথায় রেখে বানানো হয়েছে l ইউনিরক্স এই ই সাইকেল ই বাইক ইউরোপের প্রায় বারোটা দেশে রপ্তানি হচ্ছে l বিদেশের বাজারে মূলত ইউরোপের মাটিতে এই সাইকেল বাইকের চাহিদা এতটাই তুঙ্গে যে ইউনাইটেড কোম্পানি আরও একটি ফ্যাক্টরি তৈরী করার লেআউট হাতে নিয়েছে l চারিদিকে যখন ওয়ার্মিং সমস্যা চলছে তখন এই ই সাইকেল এবং বাইকের চাহিদা তুঙ্গে উঠবে বলা যায় l

ওয়াকারুর নতুন কালেকশন বাজারে এলো

ওয়াকারুর নতুন একগুচ্ছ জুতোর সম্ভার এলো বাজারে

সম্প্রতি আমির খান ওয়াকারুর ব্র্যান্ড আম্বাসাডর নির্বাচিত হলেন l আর তারই সাথে
ওয়াকারু  একগুচ্ছ হালকাওজনের স্টাইলিশ জুতো লঞ্চ করল কলকাতার  একটি অভিজাত পাঁচতারা হোটেলেl 'বি রেস্টলেস 'এই ক্যাচলাইনের প্রধান আকর্ষণ ছিল স্পোর্টস সুস, লাইফ স্টাইল সুজ, ক্যাজুয়াল সুজ,স্যান্ডেল, লোফার এবং  ফ্লিপ ফ্লপ l সমস্ত রকম এই জুতোগুলো মূলত পুরুষ মহিলা এবং শিশুদের জন্য উপলব্ধl
কোম্পানির কর্ণধার মিস্টার নওশাদ ভেলুঠিদাথ ওয়াকারুর এই  সাম্প্রতিক বাজার নিয়ে খুবই উচ্চসিত l প্রেস কে দেয়া এক ইন্টারভিউতে তিনি বলেন 'আমির খান কে ব্র্যান্ড এম্বাসেডর করতে পেরে আমরা গর্বিতl' আগামীদিনে ওয়াকারু যে একটা বিশেষ জায়গা করে নেবে সে ব্যাপারে তিনি নিঃসন্দেহl
ওয়াকারুর জুতোগুলোর  প্রধান বৈশিষ্ট্য তাঁর নজরকারা রং এবং আকর্ষণীয় ডিজাইনেl জুতোগুলো প্রধানত হালকা ওজনের মেটিরিয়ালস থেকে তৈরি যার ফলে এর  মধ্যে দারুন  ইলাস্টিসিটি কাজ করছে l এছাড়াও এর  দুই রঙের উপরের দিকে যুক্ত  করা লাইট মেটেরিয়ালের এই জুতোগুলো বিশেষভাবে ঘাম শুষে নিতে সক্ষম l