নারায়না স্কুলের কৃতি সংবর্ধনা
নারায়ণা স্কুলের রাজারহাট ব্রাঞ্চ এ কৃতি ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল l এই স্কুলে 1000 জন ছাত্র ছাত্রীর মধ্যে সাফল্যের হার 98 শতাংশ l মঙ্গলবার এদেরই বিশেষ সংবাদ সম্মেলনে কৃতি তালিকা প্রকাশ করে স্বারক ও পুরস্কার তুলে দেয়া হয় l নারায়নার সব স্কুল মিলিয়ে মোট 3 লক্ষের উপর ছাত্র- ছাত্রী রয়েছে বলে জানা গেছে l স্কুলে 2018-19 শিক্ষাবর্ষে 1024 জন এর মধ্যে প্রায় 1000 জনই শতকরা 98 শতাংশ নম্বর পেয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ l আসানসোল ব্রাঞ্চ থেকে পূর্ণতা বেরা 98.4 শতাংশ অর্থাৎ 492 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, নিউ টাউন থেকে অর্চিষ্মান রায় শতকরা 98 অর্থাৎ 490 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং শতকরা 97.8 অর্থাৎ 489 পেয়ে যুগ্ম ভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দেবলীনা দত্ত ও উপালী রায় l এদিনের এই বিশ্বের সাংবাদিক সম্মেলনে প্রথম স্থান অধিকারী কে এক লক্ষ টাকা দ্বিতীয় স্থানাধিকারী কে 50000 এবং যুগ্ম তৃতীয় স্থান অধিকারীদের 25 হাজার টাকা করে চেক তুলে দেয়া হলো নারায়নার কৃতীদের হাতে নারায়না স্কুল এর পক্ষ থেকেl
No comments:
Post a Comment