Showing posts with label Healthy Fact. Show all posts
Showing posts with label Healthy Fact. Show all posts

Monday, May 27, 2019

মেদ ঝরানোর সহজ উপায় এখন ব্যারিয়াট্রিক সার্জারি

স্থূলতা মানে মোটা  বা অতিরিক্ত মোটা বর্তমান দিনে অনেকেরই একটা বিশেষ সমস্যা l তন্নী হওয়াটা এখন আর কোনো সমস্যাই নয় l ব্যারিয়াট্রিক সার্জারি হচ্ছে এ রকমই একটি ডাক্তারি পরিভাষা অথবা ট্রিটমেন্ট যার সাহায্যে স্থূলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব -এরকমই জানাচ্ছেন কলকাতার রুবি জেনারেল হাসপাতালের  রুবি ব্যারিয়াট্রিক এবং মেটাবলিক সার্জারি ডিপার্টমেন্ট এর ডাক্তারা lব্যারিয়াট্রিক সার্জারি শুধুমাত্র ওজন কমানোর উপায় নয় সুস্থভাবে মেধহীন জীবন কাটানোর একটি আদর্শ পন্থা যা ল্যাপারোস্কোপির সাহায্যে মাত্র 2 ঘণ্টায় শেষ করা সম্ভবl এই ব্যারিয়াট্রিক সার্জারিতে উপকৃত দের মধ্যে একজন মিস্টার কৌশিক চ্যাটার্জি বলেন, 'আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই আমাকে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবার জন্য এবং এটাই বলতে চাই স্বাস্থ্যই সত্যিই সব থেকে মূল্যবান সম্পদl'

প্রসঙ্গত ব্যারিয়াট্রিক সার্জারি টাইপ টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং হার্টের রোগীদের এবং অন্য অনেক রোগীর ক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রয়োগ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ডাক্তাররা l  রবিবার রুবি জেনারেল হাসপাতালের এই সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন ডাক্তার সুমন্ত দে, ডাক্তার অনির্বাণ দেব, ডক্টর সৌম্য মুখার্জি, ডাক্তার তনময় মাঝি, এবং এনাস্থেসিওলজি টিম এর ডাক্তাররা  দ্বৈপায়ন এবং ডাক্তার রাতুল কুন্ডুl

Saturday, May 18, 2019

পোষ্য বিড়ালদের জন্য নতুন কেয়ার ইউনিট 'ফিলাইন ক্লাব'

এখন বিড়ালদের জন্য নতুন ক্লাবl এদের স্বাস্থ্য পরীক্ষা, সঠিক ম্যাটিং থেকে শুরু করে পুরো ভ্যাকসিনেসন এই সব কিছুই এক ছাদের নিচে সাহজলভ্য l সম্প্রতি এই ফিলাইন ক্লাব এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মার্জার জাতির জন্য এক বিশেষ সচেতনতা শিবির l বিশেষ এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মার্জার সংক্রান্ত বিশেষজ্ঞরা l আলোচনার বিষয় ছিল বিড়ালদের যথাযথ যত্ন নেওয়া থেকে এদের যথোপযুক্ত ট্রেনিং দিয়ে  আদর্শগত আচরণ শেখানো, এবং ধাপে ধাপে তার উন্নতি l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানিম্যাল প্লান্ট এর কর্ণধার শ্রী তরুণ গুপ্ত l এদিনের এই বিশেষ ক্যাম্পের উদ্দেশ্য ছিল এই পোষ্য  গৃহপালিত মার্জারদের বিনামূল্যে রেজিস্ট্রেশন, বিনামূল্যে এর মালিকদের বৈধ মাজারের ট্যাগ এবং সবশেষে  ক্যাট শো  l এদিনের এই শিবিরে উপস্থিত মার্জার  প্রিয় উৎসাহী মানুষজন এবং এদের পোষকদের ভিড় ছিল লক্ষ্যনিয়l তাই বাড়িতে এরকম পুষ্যি থাকলে শীগ্রই ফিলাইন ক্লাবে নিজের পোষ্যটি কে একবার ঘুরিয়ে আনতেই পারেন l
নতুন সুপার স্পেশালিটি হসপিটাল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোরিয়াল হাসপাতাল প্রস্তুতির লেআউট শেষ

কলকাতা থেকে এক সুদূর অবস্থানে রয়েছে বনগাঁ l  সম্প্রতি এই  বনগায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোরিয়াল হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়ে গেল lউদ্যোক্তা সমাজসেবী শ্রী গৌরাঙ্গ মন্ডল lএদিন কলকাতার এক  সাংবাদিক সম্মেলনে এই উদ্বোধনের কথা ঘোষণা করে তিনি বলেন হাসপাতালের  নির্মাণ একটি মহৎ উদ্দেশ্য নিয়েl হসপিটাল টি সমস্ত গরিব মানুষদের সুলভে চিকিৎসা দেয়ার জন্য মূলত তৈরি করেছেন বনগাঁর বিশিষ্ট এই  সমাজসেবী শ্রী গৌরাঙ্গ মন্ডল l এদিনের এই মহান উদ্যোগ এর সাক্ষী হতে উপস্থিত ছিলেন ইউনাইটেড ব্যুরো অফ হিউম্যান রাইটস এবং ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের বহু বিশিষ্ট ব্যক্তিl এনারা স্পেশালিটি এই হাসপাতালের  এর সঙ্গে সমস্ত রকম ভাবে যুক্ত রয়েছেন l  উল্লেখ্য এই হিউম্যান রাইটস এবং ক্রাইম কন্ট্রোল অরগানাইজেশনের সারা ভারত জুড়ে কাজ চলছে l অনুষ্ঠানে এদিন গৌরাঙ্গ মন্ডল সহ সমাজ থেকে শুরু করে এই সংস্থার বহু বিশিষ্ট ব্যক্তি যেমন সংস্থার ন্যাশনাল প্রেসিডেন্ট রাত্রি এবং স্টেট প্রেসিডেন্ট মৃগাঙ্ক অগ্রহরী, ডঃ অরুণ কুমার মন্ডল, জয়শ্রী খাড়া, চন্দন দাস, রাজেশ গুপ্ত প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন যাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এই উদ্যোগ কখনো বাস্তবায়িত হতে পারতো না l হিউমান রাইটস এর সকল অধিকর্তাদের জন্য এই হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত  সকল সুবিধা উপলব্ধ করে দিলেন এর কর্ণধার শ্রী গৌরাঙ্গ মন্ডল l

Friday, May 17, 2019

বিশ্ব হাঁপানি দিবসে ডাক্তারদের পরামর্শ
7ই মে  ছিল বিশ্ব হাঁপানি দিবস l সেই উপলক্ষে কাল কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত হল এক বিশেষ সচেতনতা মূলক আলোচনা সভা l বায়ু দূষণের কারণে শিশুদের মধ্যে যেভাবে  হাঁপানির প্রকোপ মারাত্মকভাবে থাবা বসাচ্ছে তাতে আতঙ্কিত ডাক্তারটা l এর  প্রমাণ এখন বর্তমানে চিকিৎসকরা গড়ে 40 জন রোগীর চিকিৎসা করেন যারা এরকম হাঁপানির শ্বাসকষ্টে ভুগছেন l সমস্যা এতটাই গুরহ যে বর্তমানে 10 জনের রোগীর মধ্যে সাতজনকেই  ইনহেলার ব্যবহার করতে হয়  l উপস্থিত ডাক্তার সংযুক্তা দের কথায়, বাতাসে বায়ু দূষণ কমানো ভীষণভাবে দরকার সকলকে মনে রাখতে হবে ইনহেলার কোন খারাপ জিনিস নয় l এর নিয়মিত ব্যবহারে রোগী আরাম পায় lডাক্তার শৈবাল মিত্র বলেন, 'বাচ্চাদের মধ্যে এই লক্ষণ বেশি ধরা পড়ছে l কারণ টা অবশ্যই বিভিন্ন ভাইরাল ইনফেকশন,  ঘরে ধুলোবালি জমা ইত্যাদিl পরিশেষে তিনি বলেন একজন  রোগী যদি সকল স্বাস্থ্যবিধি নিয়মিত  মেনে চলেন অর্থাৎ নিয়মিত ইনহেলার ব্যবহার করেন, এলাৰ্জির ওষুধ খেয়ে যান তবে তার পুরোপুরি নিরাময় সম্ভব l